1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

হিমাগার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৪ জন গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ গননা করুন

রনি আকন্দ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই পৌরসভার শিমুলতলী আর বি স্পেশালাইজড হিমাগারে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৯ ফেব্রুয়ারি, বুধবার রাতে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ থানার জীবনপুর গ্রামের দক্ষিণপাড়ার মোঃ ওমর সানি (২৬), চকপাড়ার মোঃ সোহাগ প্রামানিক (২৭), সোনাতলা থানার লোহাগড়া গ্রামের মোঃ শামীম (৩০) ও সারিয়াকান্দি থানার চর গোসাইবাড়ী গ্রামের মোঃ রবিউল ইসলাম (২৫)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করছেন। মামলা এজাহার সূত্রে যানাযায়, চলতি বছরের গত ৮ জানুয়ারি একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আরবি স্পেশালাইজড হিমাগারের ভিতরে অফিসে ঢুকে হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, অপারেটর জুয়েল রানা, নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলাম, লুৎফর রহমান, শাহজাহানসহ মোট সাতজনকে হাত ও পা বেঁধে মারধর করে। সেই সঙ্গে নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলামের মাথায় আঘাত করে। এরপর ডাকাতরা আলমারি ভেঙে নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, ট্রান্সফরমারের মূল্যবান তামা, কমপ্রেসার ট্রান্সফরমার ও নিটকুলার মোটর নিয়ে যায়। লুট করা মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews