1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে। আহতদের রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে পাহাড়িকা যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে কাউখালী উপজেলার কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। বাসে ২০-২৫ জন যাত্রী ছিল।

আহত যাত্রীরা জানিয়েছে, চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ বাসটি উল্টে পাহাড়ের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় বাসের ভেতর থাকা প্রায় সব যাত্রী আহত হয়। এর মধ্যে এক যাত্রী বাসের ভেতর আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত সুজন চৌধুরী বলেন, চট্টগ্রাম যাওয়ার জন্য রাঙামাটির বনরূপা থেকে ১ টা ২০ মিনিটের দিকে বাসটি যাত্রা শুরু করে। ২০ মিনিট চলার পর হঠাৎ বাসটি চোখের পলকে উল্টে যায়। কিছুই বুঝে উঠতে পারিনি। বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হয়েছেন। আমার বন্ধু জুয়েল দাশ বাসের ভেতর আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে বাসের ভেতর থেকে উদ্ধার করে। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান দাশ জানান, পুলিশ খবর পেয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে কাজ শুরু করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews