1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

প্রধান বিচারপতি খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া জানতে চাইলেন

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ গননা করুন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া।

একতা ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদআইনজীবীদের কাছে জানতে চেয়েছেন বিচারের নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার এবং বিচার বিভাগের দায় থাকায় কোন প্রক্রিয়ায় তিনিসহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায়। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে এ বিষয়ে জানতে চান। জ্যেষ্ঠ আইনজীবীদের প্রধান বিচারপতি কাছে জানতে চান, খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেওয়া হয়েছে।

কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক। পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারন করতে পারেন। সেভাবেই নির্ধারিত হোক খালেদা জিয়াসহ অন্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত ৮৫ জনের রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারন করেন আপিল বিভাগ। বিচার বিভাগের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা চালু করা উচিৎ বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সালাহ উদ্দিন দোলন।

তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। এর জন্য প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক। ১৯ ফেব্রুয়ারি, বুধবার খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এ ক্ষতিপূরণ দাবি করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews