1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম বললেন ড. ইউনূস

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ গননা করুন

একতা ডেস্কঃ দেশের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আমরা আরও বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম অতীতের তুলনায় অনেক বেশি সাহসী স্বপ্ন দেখে।

তারা শুধু নতুন বাংলাদেশই নয়, নতুন পৃথিবী গড়তেও নেতৃত্ব দিতে চায়। আজ ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একুশে পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা।

এ সময় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বিশেষ দিনে দেশের তরুণ প্রজন্মের সাহসী স্বপ্ন দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

দেশের বরেণ্য একুশে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনাদের অসামান্য অবদান জাতির জন্য গৌরবের। জাতি আপনাদের পথ ধরে উন্নতির পথে এগিয়ে যাবে এবং বিশ্বসভায় আরও সম্মানজনক অবস্থানে পৌঁছাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews