1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

বড় হচ্ছে বাংলাদেশের মানচিত্র

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ জলবায়ুর কারণে অনেক দেশ হারিয়ে যেতে চলছে সমুদ্রের ভূগর্ভে। তখনই বাংলাদেশের সাথে নতুন জমি সংযোজন হচ্ছে। স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। তবে ভূমি পুনরুদ্ধার ও সমুদ্র সীমার সম্প্রসারণের কারণে এখন এটি দাঁড়িয়েছে এক লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটারে। গত কয়েক দশকে বাংলাদেশের সাথে প্রায় ৮৯০ বর্গ কিলোমিটার ভূমি যুক্ত হয়েছে। যেটি কোন দেশের ছোট শহরের চেয়েও বড়। এই সময়ে মালদ্বীপ কিরিবাতি টুভলুর মতো দেশগুলো সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে। সেখানে প্রতিবছর বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এটা কি মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল নাকি প্রকৃতির দান! বাংলাদেশের গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ অঞ্চল, যা প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে।

এই বদ্বীপের উর্বর ভূমি, জলবায়ু এবং নদী প্রবাহের পরিবর্তনের মাধ্যমে আজকের বাংলাদেশ গঠিত হয়েছে। বাংলাদেশের এই ভূমিতে প্রতিবছর প্রচুর পরিমাণে পলি জমা হয়ে নতুন ভূমি তৈরি হয়। তবে কিছু কিছু জায়গায় ভূমি বিলীনও হয়। ভাঙ্গা-গড়ার এই খেলায় প্রতিবছর ঘরে ২০ বর্গকিলোমিটার ভূমি বাংলাদেশের মানচিত্র যোগ হচ্ছে। এছাড়াও সম্প্রতি জেগে ওঠা নতুন প্রায় ৫০ টির মত দ্বীপ নতুন একটি বাংলাদেশের হাতছানি দিচ্ছে। যেখানে ২০৫০ সালের মধ্যে মালদ্বীপের আশি শতাংশ পানির নিচে ডুবে যাওয়া সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশে প্রতিবছর ২০ থেকে ৩০ বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হচ্ছে । এভাবে ৫০ বছর ভূমি বৃদ্ধি পেলে ২০৫০ সালে বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৫০ হাজার বর্গকিলোমিটারে পৌঁছাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews