1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আসছে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ১৩ দফা

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ নতুন করে ঢাকায় ১৫ হাজার, চট্টগ্রামে ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দ দেওয়া ও রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেন তাঁরা। দাবি মেনে না নিলে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ রুহুল আমিন মুন্সী বলেন, সড়ক পরিবহন আইন থেকে শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাতিল করতে হবে। মালিকদের জমা ৯০০ টাকার বদলে ৮০০ টাকা নির্ধারণ করতে হবে। জমা বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ঢাকা ‘মেট্রো-থ’ নম্বরের ৩ হাজার অটোরিকশাকে মহানগরে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান রুহুল আমিন মুন্সী। তিনি বলেন, ঢাকা শহরে অনেক অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলছে। বিআরটিএ ও পুলিশ কর্মকর্তারা টাকা নিয়ে এসব চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।

রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল। তিনি বলেন, আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। দাবি আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

অবরোধ চলাকালে গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা-সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews