1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে তিনি একথা বলেন। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, কোনও পক্ষই সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবে না। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। আমরা দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পূজা প্যান্ডেলগুলোর নিরাপত্তা দিয়েছিলাম এবং সেই পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।”

সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে ভারত-বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের বিষয়ে তিনি বলেন, কোনও পক্ষেরই সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি নেই। তিনি আরও বলেন, ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়া হলে যোগাযোগের শূন্যতা দেখা দেয়। এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছে এবং যথাযথ পরামর্শ ও পারস্পরিক আলোচনা হওয়া দরকার বলেও জানিয়ে দিয়েছে। আমরা ভবিষ্যতে এই বিষয়টি সমাধান করার আশা করছি যাতে নো-ম্যানস ল্যান্ডে নির্মাণ কাজ করা যায়।

এই দ্বি-বার্ষিক আলোচনার সর্বশেষ আয়োজনটি গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews