ছানোয়ার হোসেন, মহালছড়িঃ মহালছড়ির শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমিতি। দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মোঃমেহেদী হাসান খান (শাওন) এর নেতৃত্বে উপজেলার সকল দপ্তরের প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহালছড়ি থানা অফিসার ইনচার্জ (অসি) মোঃরফিকুল ইসলামের নেতৃত্বে থানার পক্ষ থেকে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা বিএনপির কার্য্যালয় হতে র্যালি নিয়ে টাউনহল শহিদ মিনারে যান বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৫২ এর ভাষা শহীদদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমিতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply