1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি বিএনপির সিদ্ধান্ত নয়

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, এমন বক্তব্য দলীয় সিদ্ধান্ত নয়। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু এটি বিএনপির দলীয় অবস্থান নয়। জনগণের আস্থা তৈরি করার জন্য একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, এই বিতর্কে না গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন হবে, তারাই নির্ধারণ করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে। গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে স্থানীয় সরকারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে রিজভী বলেন, জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।

রুহুল কবির রিজভী সরকারের প্রতি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews