1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত

সৌরভ গাঙ্গুলী গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বাঁচলেন

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ গননা করুন
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

একতা ডেস্কঃ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তবে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে বর্ধমানে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় সৌরভ তার গাড়িতে বসে ছিলেন।

এ সময় একটি লরি হঠাৎ তার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে ড্রাইভার ব্রেক কষে ধরেন। এতে সৌরভের গাড়ির পেছনে থাকা অন্যান্য গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় কোনো আঘাত বা প্রাণহানি ঘটেনি। সৌরভের গাড়ির গতি তেমন বেশি ছিল না এবং ড্রাইভারের তৎক্ষণাৎ পদক্ষেপ দুর্ঘটনাটিকে বড় বিপদে পরিণত হতে বাধা দেয়। সৌরভকে ১০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এরপর তিনি বর্ধমানে তার নির্ধারিত অনুষ্ঠানে যেতে পারেন। সৌরভের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তিনি শিক্ষার্থী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং তার বিখ্যাত ক্যারিয়ারের কিছু স্মৃতি শেয়ার করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews