1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

মানুষের ঢল নেমেছে ভাষা শহীদ আবদুস সালামের এলাকায়

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ গননা করুন
ভাষা শহীদ আবদুস সালাম।
ভাষা শহীদ আবদুস সালাম।

একতা ডেস্কঃ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে অমর একুশের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ি সালাম নগরে। শুক্রবার সকাল থেকে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরে শহীদ মিনারে দল বেঁধে শ্রদ্ধা জানায়। ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে উঠে। এ সময় তারা ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সালামের পৈতিক বসতঘর ঘুরে দেখেন। ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রঙ্গনে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উপজেলা নিবাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলামের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মোঃ বাতেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, বিএনপি নেতা কাজী সাইফুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews