1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আহ্বান মির্জা ফখরুলের

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলেও প্রবীনদের অবদানও ভুলে যাওয়া যাবে না। শনিবার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লা লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি গড়তে ভূমিকা রেখেছিলেন তিনি। আজকে আমরা সবাই আশাবাদী। ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আজকে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবো। এজন্য সবাইকে অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews