1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬-২০২৮ সালের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিত সভা ও ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দেওয়া সংবাদৰ্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় সভাকক্ষ মিলনায়তনে মোঃ ফজলুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ চুন্নু ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সাহা, মার্স গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ হাবিবুর রহমান, যুবদল নেতা শাহীন হোসেন মাতুব্বর, সুমন মিয়া, অত্র বিদ্যালয়ের কমিটির সহ- সভাপতি মোঃ মাহবুবুল হাসান সুমন, সদস্য মোঃ ফয়সাল হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান মাতুব্বর, কাজী জাকির হোসেন রাজু, আবু জাফর মিয়া, মোঃ ইকবাল হোসেন, ফাতেমা আক্তার, তাজিয়া আক্তার, রহিমা খানম, রুমা আক্তার।

বিদ্যালয়ের শিক্ষক সাবিনা আক্তার, নাসিমা আক্তার, সাবিহা খানম, ফাতেমা আক্তার, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই শক্তি শিক্ষাই বল, যে জাতি যতো শিক্ষিত সেই জাতি ততই উন্নত।

বৃত্তি প্রাপ্তদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, তোমরা আজ যেমন বৃত্তি পেয়েছো ঠিক তেমনি আগামীতে যারা এই স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিবে তারাও যেন তোমাদের মতোই সাফল্য্য বয়ে আনতে পারে। তোমাদের মধ্যে থেকে একদিন বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা রাষ্ট্র প্রধানও হতে পারে। তাই সকলে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে।

মাদকাসক্ত যেন কোন দিন না হও, মাদক এখন সমাজে অভিশাপ হয়ে এসেছে, এর ছোয়া যেন তোমাদের শরীরে না লাগে। তোমরা সুষ্ঠু, সুন্দর একটি জীবন গড়ো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত আমরা কামনা করি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews