1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ সোমবার (০৩ আগষ্ট ২০২৬) খাগড়াছড়ির মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল জাবির আসিফ, পিএসসি।

উদ্বোধন উপলক্ষে মহালছড়ি জোনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থী, এতিম শিশু এবং স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। পাশাপাশি জোনের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং স্থানীয় অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেফটেন্যান্ট কর্ণেল আল জাবির আসিফ, পিএসসি বলেন, ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সেনাবাহিনী সবসময় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠিানে বক্তারা ধর্মীয় শিক্ষার প্রসার, এতিম ও অসহায় শিশুদের কল্যাণ এবং মানবিক সহায়তামূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় শিক্ষা ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজ বন্ধ ছিল। বর্তমান মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল জাবির আসিফ, পিএসসি দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যাপক তদারকি করেন। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে স্থবির হয়ে থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানাটির শুভ উদ্বোধন করা হয়। এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews