1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ আগস্ট (বুধবার) বিকেলে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নয়নুজ্জামান মুন্সী।

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় বিভিন্ন ইউনিটের গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মোঃ নয়নুজ্জামান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, “দেশের বর্তমান সার্বিক প্রেক্ষাপটে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের প্রতিটি কর্মীকে সুশৃঙ্খল ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”

উক্ত মতবিনিময় সভায় শালিখা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews