খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে এক অসহায় পরিবারের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন কর্তৃক ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার পিতা-যিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত-তার উন্নত চিকিৎসার সুবিধার্থে এই সহায়তা প্রদান করা হয়। রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেঃ শাহরিয়ার নাফিস এই অনুদান হস্তান্তর করেন।
আর্থিক অনুদান গ্রহণ করে ভুক্তভোগী পরিবার লংগদু জোন তথা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
উলেখ্য, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ও যেকোনো মানবিক প্রয়োজনে লংগদু জোন সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
Leave a Reply