1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বাস দুর্ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত ব্রাজিলে

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়ে ১২ শিক্ষার্থীর প্রাণ গেল ব্রাজিলে। আরো ১৯ শিক্ষার্থী আহত অবস্থায় হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংস্থাটি জানায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতো শহরে এ দুর্ঘটনা ঘটে। ইউনিফ্রান্স নামে পরিচিত ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। পথিমধ্যে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে। রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে নিহতদের বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews