1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

পুলিশ কাজ না করলে বিলুপ্ত করেন পুলিশ বাহিনী

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ দেশের বর্তমান পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, পুলিশ যদি কাজ না করে পুলিশ বাহিনী এইবার বিলুপ্ত করেন। মানুষ নিজেদের মতো সংগঠিত হয়ে গণবাহিনী বানাইয়া নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করুক। স্বরাষ্ট্র উপদেষ্টার কোন আলাচালা নাই। অথচ এই লোকটার এই পদে থাকার মিনিমাম যোগ্যতাও নাই, কখনও ছিলোও না। কথায় কথায় খালি বলেন যে আপনাদের ক্ষমতার লোভ নাই। তিনি লিখেন, সেইম কথা তো হাসিনাও বলতো ভাই। বলে টলে আবার ঠিকই পদে বসে থাকতো। আপনারাও ঠিক তাই করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টারে এখনও সরানো হচ্ছে না কেন! নাকি উনিও হাসিনা, যার কোন বিকল্প নাই! এইসব হাসিনাগিরি বাদ দেন। ৬ মাস কম সময় না। মানুষ আপনাদের অনেক সময় দিছে। তাই বলে এই সময় দেওয়াকে অসীম ভাইবেন না। পেটে খুদা আর বাসায় মেয়েদের নিরাপত্তা। এই দুইটাতে টান পড়লে মানুষ আর মানুষ থাকে না। ঐ ধ্বংসের মুখে পড়তে না চাইলে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। নাহলে জনগণ কখন যে আপনাদের নিরাপত্তা ধ্বংস করে ফেলবে, টেরও পাবেন না। রেড টেরর শুরু হয়ে গেছে। ঝিনাইদহে ৩ জনকে গুলি করে মেরে দায় স্বীকার করা হয়েছে। এখন পর্যন্ত খুনি ধরা পড়ে নাই। একের পর এক ধর্ষণের খবর আসতেছে। আর সারাদেশে এক যোগে শুরু হয়েছে ডাকাতির উৎসব। বহু বছর পর বাংলাদেশের মানুষ রাতে ঘর থেকে বের হতে ভয় পাইতেছে। বহু বছর পর এই দেশের মানুষ তরুণী মেয়েদের বাসায় রাখতে ভয় পাইতেছে। ব্যাপারটা আসলে অপরাধের জন্য না। অপরাধের ধরণের জন্য। লিটারালি উৎসব করে করে ডাকাতি আর ছিনতাই হইতেছে। পুলিশ কাজ করছে না। ৬ মাস তো গেল। আর কত?

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews