1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সন্দ্বীপে মাইটভাঙ্গা আদর্শ সমাজের উদ্বোধন

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী মাইটভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে আদর্শ সমাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় মরহুম মৌলভী আবদুল লতিফ সাহেবের বাড়িতে মাইটভাঙ্গা আদর্শ সমাজ উদ্বোধন উপলক্ষে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজকর্মী ও সমাজের বাসিন্দা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আকরাম হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ কলেজের সাবেক প্রভাষক, বদরশাহ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মাহমুদুল হাসান সেলিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠন থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, মাষ্টার কামাল উদ্দিন, নবী উল্যাহ ক্যাশিয়ার, USA প্রবাসী আনোয়ারুল ইসলাম, মাওলানা আবদুল ওয়াহাব মুনসুর, মাওলানা হুমায়ুন কবির, আবুল কাসেম মেম্বার, মাহফুজুর রহমান, আবুল মিল্লাত, মাওলানা ইয়াছিন, মাষ্টার জাকায়েত উল্যা রিপন, প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, মতিন মেম্বার, মুনছুর আলম লিটন, ব্যাংকার মোস্তফা কামাল, প্রভাষক আব্দুল মোমেন মিশু, ফজলুল করিম সহ হাজার খানেক গ্রামবাসী। অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য মাইটভাঙ্গা আদর্শ সমাজের নির্বাহী পরিষদের ঘোষনা দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল ওহাব, ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মাইনউদ্দীনসহ ৭১ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার সভাপতি ইলিয়াছ সুমন ও সহসভাপতি রিদুয়ানুল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আসীর। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় হাজারখানেক গ্রামবাসীদের নিয়ে উৎফুল্ল পরিবেশে নৈশভোজের আয়োজন হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews