1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

যশোর জেলা বিএনপির কমিটি গঠন সম্পন্ন

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা কমিটির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দেলোয়ার হোসেন খোকন। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে রবিউল ইসলাম, মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। শনিবার দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে শহরের আলমগীর সিদ্দিকী হলে দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দলের ৮টি উপজেলা ও ৮টি পৌর কমিটির এক হাজার ছয়শ’ ১৬ ভোটারের মধ্যে এক হাজার পাঁচশ’ তিন জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণণা শেষে যশোর টাউন হল ময়দানে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। এসময় সেখানে দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews