1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশি শুনলেই পাকিস্তানিরা বাড়তি কদর করছে

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ অনিন্দ সুন্দর পাকিস্তান, তবে শুধু সৌন্দর্যই নয়। আরো একটা বিষয় স্বীকার করতেই হবে। রাজধানী ইসলামাবাদের রাস্তা এতটাই পরিচ্ছন্ন যে কল্পনাও করা যায় না। তাছাড়া পুরো শহরে নেই কোন পাবলিক ট্রান্সপোর্ট। এজন্যই যেন সেই সৌন্দর্য বেড়ে গেছে বহু গুণে। হোটেল থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড। যে রাস্তা ধরে বাংলাদেশ দল যাবে, তার পুরোটাই নিরাপত্তার ছায়াতলে। সেই পাকিস্তান নিয়ে যখন আলোচনা ওঠে, তখন সবার আগে উঠে আসে নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশ দল ঠিক এই রোড দিয়ে যাচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, রাস্তা সুসজ্জিত আছে, এবং একই সঙ্গে সাধারণ মানুষ থেকে ট্রাফিক পুলিশ, সবাই যথেষ্ট কোঅপারেট করছে বাংলাদেশ টিমকে মাঠে পৌঁছানোর জন্য। এই দৃশ্যগুলো একটা জিনিস পরিষ্কার করছে, পাকিস্তান নিয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে যতটা আলোচনা হয়, ঠিক অতটাও সমস্যা হয়না। পাকিস্তানের রাজধানীর রাস্তা ধরে আবারো এগিয়ে চলা।

রাস্তার দুধারে তাকালে বোঝার উপায় নেই, এটাই এদেশের রাজধানী। ট্রাফিক জ্যামের পরিবর্তে এখানে চোখে পড়ে শুধুই প্রকৃতির ছোঁয়া। আইসিসির গ্রাউন্ড নয়, একটা সোশ্যাল ক্লাবের মাঝে বাংলাদেশের অনুশীলন। সেখানেও ঢোকার মুখে প্রচণ্ড করাকড়ি। কোন ধরনের অপ্রীতিকর কিছু যেন না ঘটে, তার সব ব্যবস্থাই করে রাখা হয়েছে। যারা দায়িত্বে আছেন, তারা কিছু ইংরেজি বুঝতে না পারার কারণে আসলে কমিউনিকেশন সমস্যা হচ্ছে, এবং একই কারণে মাঠে কে ঢুকবে, কে ঢুকতে পারবে না, এই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু নিরাপত্তা যে ব্যাপারটা বলা হচ্ছে, তারা কিন্তু নিরাপত্তা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট টিমকে।

বাইরে যেমন নিরাপত্তা, ক্লাবের ভেতরেও একই। সব দেখে অভিভূত বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীরা। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেভাবে আসলে পুরো সিকিউরিটি ব্যবস্থা সাজিয়েছে, সেখানে স্যালুট তাদেরকে দিতেই হবে। আমরা দেখেছি, লোকাল সাংবাদিকরাও কিছুটা প্রবলেম ফেস করেছেন, যারা এখনো কার্ড কালেক্ট করতে পারেনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews