একতা ডেস্কঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ হযরত আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ১ মে, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। বলা হয়েছে, কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অধ্যাপক ড. মোঃ হযরত আলী এই দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক ড. মোঃ হযরত আলীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে কুয়েট ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। একইসঙ্গে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ এপ্রিল রাতে কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
Leave a Reply