1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অনিয়মের অভিযোগ এলো ভূমিকম্প প্রস্তুতিব সবঞ্জামের টেন্ডারে

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮৪ গননা করুন

একতা ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিশ্বব্যাপী ভূমিকম্পের ভয়াবহতা আমলে নিয়ে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার সরঞ্জাম কিনতে দরপত্র আহ্বান করা হয়। বাংলাদেশ সায়েন্স হাউজ নামে একটি প্রতিষ্ঠানকে কাজও দেয়া হয়। তবে অভিযোগ উঠেছে পূর্বে ভূমিকম্প সম্পর্কিত কোনো সরঞ্জাম সরবরাহের অভিজ্ঞতা না থাকলেও প্রতিষ্ঠানটিকে কাজ দিয়েছেন প্রকল্প পরিচালক। এ নিয়ে মন্ত্রণালয়ে একটি অভিযোগও জমা দেয়া হয়েছে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর এই অভিযোগ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই অভিযোগে বলা হয়েছে, আপনার মন্ত্রণালয়ের ‘ভূমিকম্প ও অন্যান্য দূর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে একটি দরপত্র আহ্বান করা হয়। এ প্রকল্পের অধীনে বাংলাদেশ সায়েন্স হাউজকে কাজের অনুমতিপত্র দেয়া হয়।

টেন্ডারে উল্লেখিত শর্ত অনুযায়ী তাদের কোনো ধরনের যোগ্যতা নেই। এ কাজ পেতে তারা তাদের জমা দেয়া অভিজ্ঞতার সনদ প্রকৃত প্রকল্পের চাহিদার সাথে মেলে না। বিশেষভাবে, প্রতিষ্ঠানটি ‘বিল্ডিং লিফট সার্টিফিকেট’ জমা দিয়েছে, যা দুর্যোগ ব্যবস্থাপনা এবং উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহের অভিজ্ঞতার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। তাদের প্রস্তাবটি প্রকৃত প্রয়োজনীয়তা এবং চাহিদার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে এবং এটি প্রতারণা। এই ধরনের অসঙ্গতি একটি প্রধান বিচ্যুতি হিসেবে গণ্য হয়ে প্রতিষ্ঠানটিকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী বিডার হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবে।

প্রকল্পটির পরিচালক কাজী শফিকুল আলম বলেন, আমরা চেষ্টা করেছি নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া শেষ করতে। এরপরও কিছু ত্রুটি থাকতে পারে। যদি কারো অভিযোগ থাকে তাহলে প্রক্রিয়া অনুযায়ী অভিযোগ করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, এ বিষয় গতকাল একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। অনিয়ম পেলেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এইচটিএমএসের ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন বলেন, যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে একত্রে একাধিক প্রতিষ্ঠান অভিযোগ করেছে। আমরাও মন্ত্রণালয়ে অভিযোগ করেছি। এছাড়া এ বিষয়টি নিয়ে আদালতে রিটের জন্যও আমরা প্রক্রিয়া সম্পন্ন করেছি। প্রকল্প পরিচালক মোটা অংকের টাকার বিনিময়ে এ কাজ দিয়েছেন। যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে তাদের সার্ভিস সেন্টার নেই, জনবল নেই, তাছাড়া টেন্ডারের চাহিদার সাথে মালামাল সরবরাহের সেই অভিজ্ঞতা বা সক্ষমতাও নেই। আমরা এ বিষয়ে ইতোমধ্যে দুদকেও অভিযোগ করেছি। বাংলাদেশ সায়েন্স হাউজের মালিকপক্ষকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews