1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

অন্তরবর্তী সরকারের ভাল কাজের প্রশংসা কেউ করেনি

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৪ গননা করুন

একতা ডেস্কঃ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট হাসিনা দেশজুড়ে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাবার পর অনেকটাই তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তুলে দেয়া হয়। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই তার পরিচালিত সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লাগে দেশি-বিদেশি নানা চন্দ্রান্তকারী মহল। স্বৈরাচার হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি পিছনে লাগে বর্তমান সরকার প্রধানের। স্বৈরাচার হাসিনা আর মোদি বোধহয় ভুলে গিয়েছিলো এটা আর কেউ নয় বর্তমান বিশ্বের অন্যতম মাস্টারমাইন্ড ড. মোহাম্মদ ইউনূস। তাদের সকল ষড়যন্ত্রকে শক্তহাতে পদে পদে দমন করেছেন তিনি। ড. ইউনূস কথা কম বলেন কিন্তু কাজে বেশি করেন। ইতিমধ্যে তিনি এমন কিছু কাজ করেছেন যা হাসিনা তার বিগত ১৬ বছরেও করতে পারেনি। কাজগুলো তিনি করেছেন ঠিকই কিন্তু ফলাও করে ফ্যাসিস্ট হাসিনার মতো শো অফ করেননি কখনো। হাসিনা পালানোর পর বিগত ৬-৭ মাসে ইউনূস সরকার দেশি-বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকারও বেশি। অথচ হাসিনা শুধু শিখেছেন ঋণ করতেই পরিশোধ করা তো দূরের কথা নতুন নতুন প্রকল্প হাতে নেয়া আর ঋণ করে সেখান থেকে টাকা মেরে বিদেশে পাচার করাই ছিলো তার মূল উদ্দেশ্য।

বর্তমানে দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি। বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা। অথচ হাসিনা দেশের রিজার্ভকে এমন পর্যায়ে রেখে চলে গিয়েছিলো যে দেশ পুরো দেউলিয়া হবার পথযাত্রী ছিলো। সেখান থেকেই দেশকে আবার নতুন করে টেনে তুলেছেন এই অর্থনীতিবিদ। কেউ কি ভেবেছিলো হাসিনার পরিবারের লুটেপুটে খাওয়া টাকা উদ্ধার করা সম্ভব? ড. ইউনূস ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছেন ৬৩৫ কোটি টাকা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews