1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জানিয়ে দিলেন ড. ইউনূস

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ গননা করুন
প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের মেয়াদ চার বছরের কিছুটা কম হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা। সেই সাথে তিনি খুবই দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও জানান। তিনি পুনর্বার বলেছেন, অবশ্যই তিনি পুরো চার বছর ক্ষমতায় থাকবেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আবার তিনি এ-ও বলেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সঠিক সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, ‘এটা চার বছরের নিচে হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা কমও হতে পারে।’

প্রধান উপদেষ্টার মতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতই আসল। দলগুলো যদি বলে সংস্কার বাদে আগেই নির্বাচন দিতে হবে, তো তাই করা হবে।

নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা আছে কি না-জানতে চাইলে ড. ইউনুস বলেন, আমি রাজনীতিবিদ নই। আমি আমার ভূমিকা এবং আমি যা করছি তা উপভোগ করি।’ সাক্ষাৎকারে ড. ইউনুস সামনের চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে অব্যবস্থাপনা, অপশাসন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মতো-যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, সে কারণে বাংলাদেশ এখন দুর্নীতিতে নিমজ্জিত। এখন পয়েন্ট বাই পয়েন্ট, সেক্টর বাই সেক্টর পুনর্গঠন বড় কাজ হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews