1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অবৈধ অস্ত্র জমা দিলে কোন বিচারের বদলে পুরষ্কার

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ গননা করুন

একতা ডেস্কঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সমস্যায় পড়েছে মেক্সিকোতে। পরিস্থিতি সামাল দিতে দেশটি একটি নতুন ঘোষণায় বলেছে, যারা অবৈধ অস্ত্র জমা দেবেন, তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না। বরং তারা আর্থিক পুরস্কার পাবেন।

সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী, একে-৪৭ রাইফেল জমা দিলে ১২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা), মেশিনগান জমা দিলে ১ হাজার ৩০০ ডলার (প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে। এছাড়া একটি রিভলভার জমা দিলে ৪৩০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে।

রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম পারডো সম্প্রতি নাগরিকদের নিরস্ত্রীকরণ’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, অস্ত্র জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে না। বর্তমানে মাদক চক্র এবং সহিংস অপরাধের কারণে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ২০২৩ সালে, মেক্সিকোতে ৩১ হাজার ৬২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ৭০ শতাংশের পেছনে আগ্নেয়াস্ত্র ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews