1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

অবৈধ বিদেশি ধরতে সাঁড়াশি অভিযান

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের বিরুদ্ধে। এর মধ্যে বিদেশিদের বৈধতা অর্জনের জন্য বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আগামীকাল ৩১ জানুয়ারি। যারা এই সময়ের মধ্যে বৈধ হবেন না, তাদের গ্রেপ্তারসহ শাস্তির আওতায় আনা হবে। সরকারের কাছে ১ লাখ ২০ হাজার বিদেশি নাগরিকের তথ্য রয়েছে। বিদেশি এসব নাগরিকের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছেন বলে জানা গেছে।

সীমান্ত সম্মেলন-সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময়ের বেশি কেউ দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হবে। জরিমানা আগের থেকে পাঁচগুণ বাড়ানো হয়েছে। দিনপ্রতি ২০০ টাকার স্থলে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত। সেই আইন উঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতিদিন হিসাব করে জরিমানা দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত যে নিজ দেশে ফিরতে চায়, সে ফিরতে পারবে। এরপরও যদি কেউ থেকে যায় তাকে আইনের আওতায় আনা হবে।

১৬৯টি দেশের ৫০ হাজারের বেশি মানুষ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, যাদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এরই মধ্যে ভারতের প্রায় ২৪ হাজার এবং চীনের ৮ হাজার নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন। আর পাকিস্তানের নাগরিক রয়েছেন প্রায় ২ হাজার। কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়ার মতো উন্নত দেশের কিছু নাগরিকও অবৈধভাবে অবস্থান করছেন। অবৈধভাবে অবস্থান করছেন নাইজেরিয়া, ক্যামেরুন, মালি, কঙ্গো, তানজানিয়া, ঘানা, গিনি, উগান্ডা, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, পেরু, আলজেরিয়া, চীন, ইউক্রেন ও থাইল্যান্ডের নাগরিকরাও। বিদেশি এসব নাগরিক ভ্রমণ, ব্যবসা, শিক্ষার্থী, খেলোয়াড় এবং অন অ্যারাইভাল বা পোর্ট এন্ট্রি ভিসায় এই দেশে প্রবেশ করেছেন।

অবৈধ অবস্থানকারীদের একটা বড় অংশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তথ্য আছে। আইনি দুর্বলতা ও বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্যভান্ডার না থাকায় বিনা বাধায় বাংলাদেশে অবস্থানের সুযোগ পাচ্ছেন তারা। তবে দেশে বর্তমানে কতজন বিদেশি নাগরিক বৈধ ও অবৈধভাবে অবস্থান করছেন তার হালনাগাদ সঠিক কোনো তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম ইউনিটকে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews