1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ সবজির কার্টনে

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৬ গননা করুন

একতা ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে এই যাত্রীকে আটক করা হয়। জানা গেছে, যাত্রী লাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচারের চেষ্টা করেছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। তার সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২.৭০ টাকা দরে ৪৫ লাখ ৭৮ হাজার টাকা), ৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়। যা বাংলাদেশী টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান। উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সাকিবের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews