1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার কাছে চীনের সামরিক মহড়া

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চীন তাজা গোলাগুলির সামরিক মহড়া করছে অস্ট্রেলিয়ার নিকটবর্তী তাসমান সাগরে। এ কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে চলাচলকারী উড়োজাহাজগুলোকে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। খবর বিবিসির। চীনের নৌবাহিনীর তিনটি জাহাজের বিরল উপস্থিতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে দেশ দুটি সতর্ক অবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়া এ ঘটনাকে অস্বাভাবিক বলে অভিহিত করেছে। অস্ট্রেলিয়ার উড়োজাহাজ সংস্থা কোয়ান্টাসের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়, তারা তাদের ফ্লাইটের গতিপথে সাময়িক সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন এনেছে এবং অন্যান্য এয়ারলাইন্সগুলোও একই কাজ করেছে বলে জানা গেছে। চীন জানায়, আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত এই মহড়া আন্তর্জাতিক আইন অনুসারে করা হচ্ছে।

দেশটির নৌবাহিনীর জাহাজগুলো এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূল থেকে ৩৪০ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছে বলে জানা গেছে। যদিও জাহাজগুলো একসময় সিডনি থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে চলে এসেছিল বলে জানা গেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গত সপ্তাহ থেকে চীনা নৌবহরে থাকা একটি ফ্রিগেট, একটি ক্রুজার ও একটি ট্যাঙ্কারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা পর্যবেক্ষণের জন্য নিজেদের জাহাজ পাঠিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews