একতা ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি) লক্ষ্য করে বড় পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আদালটির সঙ্গে অধিকাংশ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহে অথবা এর পরপরই এ বিষয়ে নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।
পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা পার হলে আইসিসির সঙ্গে বেশির ভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবারের পদক্ষেপ আগের তুলনায় পরিধিতে বড় হতে যাচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসন আইসিসির নির্দিষ্ট কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছিল। এবার পুরো প্রতিষ্ঠানটির ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময়েই অথবা অধিবেশন শেষ হওয়ার পরপরই নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে যুক্তরাষ্ট্র।
এর আগে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ আদালতের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা একটি নির্বাহী আদেশের আওতায় এসব ব্যবস্থা নেওয়া হয়। ওই আদেশে আইসিসির বিচারকার্যকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
Leave a Reply