1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
এমপি গাজী নজরুলের চার দিন, প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড নাশকতার মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র দুপুরের আগে ছয় জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে চায় না হুথিরা, দাবি ট্রাম্পের শেষ উইকেটের নাটকে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ ৩-০ অস্ট্রেলিয়ার লোকসান কমাতে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, জানাল বিপিসি দেশের বাজারে আজ সোনার ভরি যে দামে বিক্রি হচ্ছে লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

দেশের বাজারে আজ সোনার ভরি যে দামে বিক্রি হচ্ছে

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ গননা করুন

একতা ডেস্কঃ দেশের বাজারে সোনার দাম সর্বশেষ শনিবার আবারও বাড়ানো হয়েছে। এর ফলে নতুন করে দাম সমন্বয়ের পর আজ সোমবারও সেই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৩০১ টাকা। এখন এই মানের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১২ সেপ্টেম্বরও সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২

লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। একই সময় ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছিল।

সোনার পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews