1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আওয়ামী লীগকে নষ্টদল বললেন জামায়াতের নায়েবে আমির

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ গননা করুন

একতা ডেস্কঃ জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান অতীতে করা অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের দুষমন। তাদের দুর্নীতি অপশাসনে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। আজ শুক্রবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে। উপদেষ্টাদের আমাদের সহযোগিতা করতে হবে। আমরা ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি।’ এ সময় যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জামায়াত ইসলামীর এই নায়েবে আমীর।

নির্বাচন নিয়ে বিগত আওয়ামী সরকারের ডাকাতির করেছে মন্তব্য করে এই জামায়াত নেতা বলেন, ‘তারা এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালে তারা ডামি নির্বাচন করেছে। কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছে। এসব কাজকর্ম দেখে গাধাও হাসে। এছাড়াও তারা কত বড় রকমের চুরি-ডাকাতি করেছে তা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ দলটাই নষ্ট দল।’ এ সময় সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনারও কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির। তিনি বলেন, ‘আগের সরকারগুলো নিজেদের স্বার্থমতো দেশ চালিয়েছে। এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামায়াত কাজ করছে।

তিনি আরও বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী দেশ না চলবে, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews