1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০ জনের মতো। রবিবার সকাল আটটা থেকে শুরু হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলি আহমেদ (২৪) ও আলমগীর হোসেন আলম (৩২)। পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। সেই জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে একাধিক ব্যক্তির নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে একে অপরের বিরুদ্ধে। এর জের ধরে আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে ‘যুদ্ধের ডাক’ দিয়ে দুই পক্ষ টেটা, বললম, দাঁ, ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আশরাফুল চেয়ারম্যানের সমর্থক আলমগীর হোসেন আলম ও আলি আহমেদ। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষ জড়ায়। এতে দু’জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews