1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আওয়ামী লীগের নেতাকর্মীরা কতদিন আত্মগোপনে থাকবেন

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৮২ গননা করুন

একতা ডেস্কঃ গত আগস্টে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাদের বেশিরভাগ এখনো আত্মগোপনে। আরও দীর্ঘ সময় এভাবেই তাদের কাটাতে হবে বলে মনে করছেন তারা। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী দ্রুত যে যার মতো আত্মগোপনে চলে যান। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিনের আগে-পরে দেশ ছেড়ে বিদেশে পালান।

কেবল শীর্ষ নেতা নয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে জেলা, উপজেলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও অনেকে দেশের বাইরে চলে গেছেন বলে দটির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। যারা দেশ ছাড়তে পারেননি, তারা গা ঢাকা দিয়েই আছেন। দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতা, সাবেক মন্ত্রী, এমপি, জেলা, উপজেলা পর্যায়ের নেতা ও সহযোগী সংগঠনের নেতাদের অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য নেভারাও রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে। কর্মী পর্যায়েও অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাইরে যারা আছেন, তাদের বেশিরভাগের নামেই মামলা রয়েছে। কারও কারও নামে একাধিক মামলা আছে। এসব নেতা-কর্মী বিভিন্নভাবে বিভিন্ন অজ্ঞাত স্থানে নিজেকে লুকিয়ে রেখেছেন। তবে দীর্ঘদিন এভাবে লুকিয়ে থাকা অনেকের জন্য দুরূহ হয়ে উঠছে।

একেক সময় একেকভাবে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন ও জটিল হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। সামনে আরও কত দিন এভাবে কাটাতে হবে এসব কথা ভেবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এমনটাই জানা গেছে। আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। এভাবে তাদের আরও অনেক মাস থাকতে হতে বলে তারা আশঙ্কা করছেন। এই পরিস্থিতিতে তাদের অনেকেই দল বা রাজনীতির কথা এখন ভাবতে পারছেন না। নিজের অবস্থা কী হবে সে চিন্তাই এখন তাদের কাছে বড় হয়ে উঠেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews