একতা ডেস্কঃ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে সিলেট নগরের তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক সেবনকালে আটক করেছে পুলিশ। ৪ মার্চ, মঙ্গলবার দিবাগত রাতে তালতলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সিতীশ চন্দ্র নাথ (৫০), নগরের মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং নগরের জালালাবাদ আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী মোঃ আবুল হোসেন (৫১)।
নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, নগরের তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাম দাসহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

Leave a Reply