1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে পায়ের রগ কর্তন

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগ নেতা সেলিম রেজাকে মারধরের পর দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার সয়দাবাদ পুনর্বাসন গ্রামে ঘটে এ ঘটনা। সেলিম রেজা একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূর্বমোহনপুর গ্রামের হারু সেখের ছেলে।

সেলিম রেজার ছেলে আব্দুল জলিল অভিযোগ করে বলেন, ৩০-৩৫ জন বিএনপির নেতাকর্মী আমাদের বাড়ির সামনে থেকে বাবাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর তারা বাবাকে বেধড়ক মারপিট করে দুই পায়ের রগ কেটে পূর্ববাঐতারা স্কুলের সামনে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা বলেন, আহত সেলিম সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনদিন আগে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পর বিএনপি নেতাকর্মীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার রফিকুল ইসলাম বলেন, সেলিম ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা রঞ্জু ও ২০১৪ সালে নিহত ইউনিয়ন যুবদল নেতা জবান আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। কিন্তু হঠাৎ এলাকায় আসার পর স্থানীয় জনতা না কি তাকে মারধর করেছে বলে শুনেছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সেলিম রেজাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews