1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আওয়ামী লীগ নেতার মৃত্যু বগুড়া কারাগারে

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বন্দি অবস্থায় এমদাদুল হক ভট্টু (৫১) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন বগুড়া জেলা কারাগারে। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার সকাল ৭টায় অসুস্থ অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।

জানা গেছে, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়। সে সময় তিনি উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন এবং তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থ হয়ে উঠলেও মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কারাবন্দি অবস্থায় বগুড়ায় আওয়ামী লীগের আরও চার নেতা মারা যান। গত বছরের ১১ নভেম্বর শহিদুল ইসলাম রতন, ২৫ নভেম্বর আবদুল লতিফ, ২৬ নভেম্বর শাহাদত আলম ঝুনু এবং ৯ ডিসেম্বর আব্দুল মতিন মিঠু কারাগারে অসুস্থ হয়ে মারা যান।

জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সব আইনি প্রক্রিয়া শেষে এমদাদুল হক ভট্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews