1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিবেন তারেক রহমান

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দল পরিচালনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রবিবার (১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন জাহিদ হোসেন। আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে নেতৃত্ব দেওয়া নেতার নাম তারেক রহমান। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর তার দেশে ফেরার পথ আরও সুগম হয়েছে। আমরা সবসময় বলতাম, আমাদের দলের সবাই বলতো বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রমাণিত, ওনার নামে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ছিল দেখে সেগুলো থেকে খালাস পেয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যেসমস্ত মামলা আদালতে যাচ্ছে, সেগুলো থেকে তিনি খালাস পাচ্ছেন, খারিজ হয়ে যাচ্ছে। এখনো বেশ কয়েকটা বাকি আছে। আমরা আশাবাদী, যেকোনো সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানের সঙ্গে বাংলাদেশে ফেরত আসবেন।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews