1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

আগেভাগেই ২০ মার্কিন পণ্যে চড়া শুল্ক প্রত্যাহার করলো ভারত

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ গননা করুন

একতা ডেস্কঃ ভারত ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্য আমদানিতে বাধা তৈরি করতে চড়া শুল্ক আরোপ করেছিল। দেশটির কিছু পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকার পথে বাধা সৃষ্টি করায় পাল্টা জবাবে মার্কিন ওইসব পণ্যের উপরে চড়া শুল্ক বসানো হয়। আমেরিকা থেকে আসা আপেল, ছোলা, ডালের মতো ৮টি পণ্যে দু’বছর আগে চড়া শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। এবছর বাজেটে বাকি ২০টি পণ্য থেকেও চড়া শুল্ক প্রত্যাহার করে নিল ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প ভারতের চড়া শুল্কের হার নিয়ে হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি মেক্সিকো, কানাডা, চীন থেকে আমদানি করা পণ্যে চড়া শুল্ক আরোপ করেছেন। এর প্রেক্ষিতে কানাডা, মেক্সিকো, চীনও পাল্টা মার্কিন পণ্যে চড়া শুল্ক বসিয়েছে। সেখানে ভারতের মোদি সরকার আগেভাগেই সতর্ক। তারা মার্কিন পণ্যের ওপর আরোপিত চড়া শুল্ক প্রত্যাহার করে নিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগে ট্রাম্প প্রশাসনকে সদর্থক বার্তা দিতেই এই সিদ্ধান্ত। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুক্তি, ‘আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যেই বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। শুক্রবারের বাজেটে আমেরিকার হার্লে ডেভিডসনের চড়া দামের বাইক, টেসলার গাড়ির মতো বিলাসবহুল পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। হার্লে ডেভিডসন বাইকের উপরে চড়া শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আগের শাসনামলেও আমেরিকা সরব ছিল। এবার ট্রাম্প ভারতের উপরে কোনও শুল্ক বসানোর আগেই মোদি সরকার নরম সুর নিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews