1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আগে ইসলামি সংস্কৃতি নিয়ে কিছু করলে শিবির ট্যাগ দেওয়া হতো

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ ইসলামি সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে আওয়ামী লীগ সরকারের সময় মৌলবাদী, জামায়াত শিবির আখ্যা দেওয়া হতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ ২১ নভেম্বর, বুধবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অতীতে দেশটা পরিকল্পিতভাবে দুইভাবে ভাগ করা হয়েছিল। বাংলাদেশ সবার। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না। গান, বাজনা ও নাচকে সংস্কৃতি মনে করা হতো। এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটাকে আমলে নেওয়া হতো না।’

১৯৯৩ সালে ‘বিষাদসিন্ধু নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। এর থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে কাজ করবো। এ থেকে বের হয়ে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।’

তিনি বলেন, ‘অপরাধীরা তাদের চিহ্ন মুছে ফেলতে চায়। যে গণহত্যা হয়েছে এই অপরাধের জন্য অপরাধীরা ক্ষমা চায়নি। গণহত্যায় শহীদদের পরিবারের, আহতদের বক্তব্য নিয়ে আর্কাইভ করা হবে। এজন্য সবাইকে বক্তব্য দেয়ার আহ্বান জানাবো। যখন সবাই ভিডিও বক্তব্য দেবে পাঠাবে তখন অপরাধীদের ৫০ বছরেও এর দায় পালানোর সুযোগ থাকবে না।’ তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনা ২৪ এর বিপ্লবে রিনিউড হয়েছে। ২৪ এর চেতনায় মত প্রকাশের স্বাধীনতা আরো বেগবান হবে। তবে ফ্যাসিস্টদের বিচারে বিঘ্ন ঘটানোর পক্ষের মত তো অধিকার নী। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে পুলিশ ছিল না। কিন্তু বড় কোনো আইনশৃঙ্খলার অবনতি হয়নি। তাই সময দিতে হবে। ভুল হলে ধরিয়ে দিতে হবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘সব মত-পথের প্লাটফর্ম করতে চাই শিল্পকলা একাডেমিকে। প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতি দূর করতে চাই। তর্কের ভেতর দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। গণঅভ্যুত্থানের স্মরণে দ্রোহের গান, নাটক ও কাওয়ালি অনুষ্ঠান করা হবে।’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হয়েছে। তার জন্মশতবার্ষিকী ঘটা করে পালন করেছে। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে অস্বীকার করেছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের নাটক পড়ানো হয় বেশি। নজরুলকে নয়। সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘শেখ মুজিবকে কখনও বঙ্গবন্ধু বলিনি। শেখ মুজিব বলেছি। কারণ আমি পা চাটিনি। মুক্তিযুদ্ধ করেছি। ৭ মার্চের ভাষণ শুনিয়ে শুনিয়ে কান ঝালপালা করা হযেছে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews