1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

আজ খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায়

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ৮ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে মামলাগুলোর কার্যক্রম বাতিল করে রায় দেন। এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল। খালেদা জিয়া ২০১৭ সালে পৃথকভাবে হাইকোর্টে আবেদন করেন মামলাগুলোর কার্যক্রম বাতিলের জন্য, এবং হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত রাখে।
গত অক্টোবর মাসে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল মঞ্জুর করে রায় দেন, যার ফলে এসব মামলার কার্যক্রম বাতিল হয়ে যায় এবং খালেদা জিয়াকে মামলাগুলোর দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews