1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আজ ট্রাম্প-পুতিন বৈঠক আলাস্কায়

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪০০ গননা করুন

একতা ডেস্কঃ যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজে ১৫ আগস্ট, শুক্রবার এই বৈঠকে বসবেন। খবর বিবিসি, সিএনএনের। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে হবে এ বৈঠক।

তবে দুই বিশ্বনেতার এই আলোচনা থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আলোচনা ঠিকঠাক হলে খুব দ্রুতই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বৈঠক থেকে বাদ পড়েছেন।

তিনি সতর্ক করে বলেছেন, তার অনুপস্থিতিতে যে কোনো সমঝোতা অর্থহীন হবে। ইউরোপীয় নেতারা আপ্রাণ চেষ্টা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য মস্কোর ওপর চাপ বাড়ান।

এরইমধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্প তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি- ইউক্রেন যুদ্ধের অবসান বাস্তবায়নের চেষ্টা করছেন। নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে তুলে ধরা ট্রাম্প আশা করছেন, পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধবিরতির ক্ষেত্রে এমন এক অগ্রগতি আনতে পারবেন, যেখানে অন্যরা ব্যর্থ হয়েছেন। তবে বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার তিনি স্বীকার করেন, বৈঠক সফল হওয়ার সম্ভাবনা তিনি মাত্র ২৫ শতাংশ” দেখছেন। অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি সফল হবে না, এমন ২৫ শতাংশ ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, আলাস্কার এই বৈঠক আপাতদৃষ্টিতে শান্তি আলোচনার সুযোগ সৃষ্টি করলেও বৈঠকটি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews