1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আজ থেকে চালু টিসিবির ট্রাকসেল

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ সারা দেশে চলমান রয়েছে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ ক্রেতার কাছে পণ্য বিক্রি কার্যক্রম চালু করতে যাচ্ছে সংস্থাটি। তবে এ দফায় তেল, ডাল ও চিনির দাম বাড়ানো হয়েছে। ভোজ্যতেল লিটারে ৩৫ টাকা, মসুর ডাল কেজিতে ২০ টাকা এবং চিনি কেজিতে ১৫ টাকা করে দাম বাড়ানো হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাকসেল চালু ও তিন পণ্যের দামের বিষয়ে তথ্য জানানো হয়।

এবারের বিক্রয় কার্যক্রমে থাকছে তিনটি পণ্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল বিক্রি হবে। টিসিবির পণ্যমূল্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আগে যেখানে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন বিক্রি হবে ১৩৫ টাকা। অপরদিকে ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।

টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। শুক্রবার ও ছুটির দিনসহ এ কার্যক্রম আগামী ৩ জুন পর্যন্ত চলমান থাকবে, জানিয়েছে টিসিবি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews