একতা ডেস্কঃ চলমান ভাংলাদেশ ভারতের বর্তমান সংকট নিয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে আজ পদযাত্রা করবে বিএনপি। ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সম্প্রাদায়িক দাঙ্গার উস্কানী দেয়ার প্রতিবাদে দলটির এই কর্মসুচী। সাথে থাকছে দলের তিনটি অঙ্গ সংগঠনও। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আজ রবিবার সকাল ১০টায় ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করার কথা রয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, গতকাল শনিবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তিন অঙ্গ সংগঠনের নেতারা। বৈঠকে একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আগরতলার এপারের সীমান্ত অভিমুখী একটি লংমার্চ করার সিদ্ধান্তও নেয়া হয়। লংমার্চের সম্ভাব্য দিন ঠিক করা হয় ১০ ডিসেম্বর বুধবার। দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

Leave a Reply