1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আজ রাতে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ আজ ১ ডিসেম্বর, রবিবার সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কারণে রাতে সারাদেশে সাময়িক সময়ের জন্য ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিএসসিপিএলসির কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে। সেজন্য আজ রাতে তিন ঘণ্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার দিনগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ঘণ্টা কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিমিইউ-৪ এর চেন্নাই প্রান্তে চেরাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সে কারণে এই সময়ে সিমিইউ-৪ এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews