1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

আটক হলেন সাবেক সংসদ সদস্য মিয়াজী

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ গননা করুন
ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী।
ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী।

একতা ডেস্কঃ ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজীকে আটক করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে তার নিজ মালিকানাধীন বিনোদন কেন্দ্র ‘শ্যামলছায়া’ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি যশোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। সালাহউদ্দিন মিয়াজী এ স্থানে আছে খবর পেয়ে সন্ধ্যা থেকেই ‘শ্যামলছায়া’ ঘেরাও করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যশোরের বেশকিছু নেতা-কর্মী। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। যশোর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিনোদন কেন্দ্রটিতে রাত ১০টার দিকে স্থানীয় সাংবাদিকরা গেলে দেখেন, প্রধান ফটকে বিপুল সংখ্যক স্থানীয় মানুষের সাথে আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন।

জাতীয় নাগরিক কমিটির যশোরের প্রতিনিধি নূরুজ্জামান বলেন, এখানে ফ্যাসিস্ট হাসিনার ডামি এমপি সালাহউদ্দিন মিয়াজী রয়েছেন এমন খবর পেয়ে সন্ধ্যায় আমাদের কিছু নেতা-কর্মী সেখানে যান। তখন বিনোদন কেন্দ্রের লোকজন তাদের মারধর করে। পরে স্থানীয়রা ও সংগঠনের নেতা-কর্মীরা সেখানে গিয়ে কেন্দ্রটি ঘেরাও করে শ্লোগান দিতে থাকেন।

যশোর পুলিশের একাধিক কর্মকর্তাকে মোবাইল ফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি। তবে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন যে, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজীকে যশোর থেকে আটক করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews