1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আত্মবিশ্বাসী বাংলাদেশ উড়ন্ত ভারতের সামনে

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ গননা করুন

একতা ডেস্কঃ ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে দু’দেশের মানুষের উন্মাদনা বহু পুরোনো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে। পাক-ভারত উন্মাদনার স্বাদ এখন ভারত-বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেকে। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশে গেছে ক্রিকেটের এই উত্তাপে। আজ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে। দুই দলেরই প্রথম ম্যাচ এবারের আসরে। সঙ্গে বলা যায় আগের আসরের সেমিফাইনাল পর্বের পুনরাবৃত্তি।

ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের চেয়ে গত কয়েকদিনে কোনো অংশে কম আলোচনা হচ্ছিল না এই ম্যাচ ঘিরে। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকেল ৩টায়। ভারত ম্যাচকে সামনে রেখে দুবাইয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরম্যাটে পারফরম্যান্স তলানিতে হলোও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন বাংলাদেশের। গত ওয়ানডে বিশ্বকাপের পর ১২টি ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষেও পাত্তা পায়নি টিম টাইগার্সরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশাবাদী নন রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মত কিংবদন্তীরা। তাদের মতে, বড় দলকে হারানোর মত সামর্থ্য নেই বাংলাদেশের। আমাদের একটা ইউনিট হিসেবে খেলতে হবে। দল হিসেবে খেলতে পারলে যেকোন দিন আমরা যেকোন প্রতিপক্ষকে হারাতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি টুর্নামেন্টের আটটি দলই ভালো। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো স্মৃতি আছে।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews