1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের তথ্য যাচাই সেবা বন্ধ করল ইসি

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, নিয়মিত পর্যবেক্ষণে মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁসের আলামত পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায়, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমেই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।

এনআইডি তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি মানা না হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তদন্ত শেষে চুক্তি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক।

এনআইডি তথ্যভান্ডারে দেশের ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেবা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য যাচাই করে থাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews