1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০০তম স্থানে

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১০২ গননা করুন

একতা ডেস্কঃ চলতি বছর তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে এ সূচক প্রকাশ করে। আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য।

এবছর সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা। গত বছর সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। গত বছরের ন্যায় শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে আফগানিস্তান (১০৬তম)।

আফগানিস্তানের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)। সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৯তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। আর পরের ১০১তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews