1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

আফগানিস্তানে নারীদের চলাফেরা দেখা যায় এমন জানালা নিষিদ্ধ

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ গননা করুন

একতা ডেস্কঃ তালেবান প্রশাসন আফগানিস্তানে বাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন একটি আদেশ জারি করেছে। বলা হয়েছে, বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না। এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তান সংবাদমাধ্যম ডন জানায়, নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। গত শনিবার এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়; যার মাধ্যমে ‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।’ সরকার দাবি করছে, নারীদের সম্মান ও পবিত্রতা বজায় রাখতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে।

নতুন এই আদেশে সরকার পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায় এমন ভবনগুলো খুঁজে বের করা হয়। কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে। ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের দূরে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে তালেবান প্রশাসন। দেশটিতে মেয়েদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির এমন প্রশাসনিক পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে তালেবান প্রশাসন দাবি করছে, তারা ইসলামিক আইন অনুযায়ী নারী ও পুরুষদের অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews